বর্তমান সরকার অ/সহায় রোগীদের অনুদান দ্বিগুণ করেছে: এমপি এমরান
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে জটিল রোগে আক্রান্তদের মধ্যে এক লাখ টাকা করে অনুদানের চেক বিতরণ, ছয় সড়কের উদ্বোধন

বর্তমান সরকার অ/সহায় রোগীদের অনুদান দ্বিগুণ করেছে: এমপি এমরান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/১১/২০২৬ ০৭:০৭:৪৭ অপরাহ্ন

বর্তমান সরকার অ/সহায় রোগীদের অনুদান দ্বিগুণ করেছে: এমপি এমরান

ছবি:সংগৃহীত


সিলেটের বিয়ানীবাজারে জটিল রোগে আক্রান্ত অসহায় রোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর এককালীন উপহার হিসেবে এক লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে পৌরসভার ছয়টি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, বিগত সরকার জটিল রোগে আক্রান্ত অসহায় মানুষের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দিত। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের কষ্টের কথা বিবেচনা করে অনুদানের পরিমাণ দ্বিগুণ করে এক লাখ টাকা করেছেন। বর্তমান সরকার সবসময় সাধারণ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করছে। মানুষের মৌলিক অধিকার ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক হুসেন আহমদ।

অনুষ্ঠান পরিচালনা করেন বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরুল আম্বিয়া আলাউল। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চেক বিতরণ অনুষ্ঠান শেষে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বিয়ানীবাজার পৌরসভার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ছয়টি সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক উম্মে হাবিবা মজুমদার, জেলা বিএনপি নেতা সিদ্দিক আহমদ, আবু নাসের পিন্টু ও এনাম উদ্দিন, মহানগর যুবদল নেতা জাহিদ হাসান, পৌর বিএনপি নেতা তাজ উদ্দিন কুটি, উপজেলা যুবদল নেতা দৌলা হোসেন সুভাষ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনামুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফয়েজ আহমদসহ উপজেলা ও পৌর বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

স/ন্ত্রাস-নৈ/রাজ্য ঠেকাতে নগরীর বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের অবস্থান
জগন্নাথপুরে কক্ষ থেকে বৃদ্ধের অর্ধগলি/ত ম/রদে/হ উদ্ধার
গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হা/মলা, আহ/ত ২
বাড়িতে হামলার গোয়েন্দা তথ্য ছিল, তাই রক্ষা: এম এ মালিক
সপ্তাহে ছয় দিন খোলা থাকবে দোকানপাট, তিন দিন রাত ১০টা পর্যন্ত
জৈন্তাপুরে ত্রিগাং নদীতে বেইলি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক
বর্তমান সরকার অ/সহায় রোগীদের অনুদান দ্বিগুণ করেছে: এমপি এমরান
সিলেটে ৫০ লক্ষ টাকার চো/রাই পণ্য জ/ব্দ
চা শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি রাজু, সম্পাদক মুকেশ
সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম