ছবি:সংগৃহীত
উৎসবমুখর পরিবেশে সিলেটের সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি আটটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
গত শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সংস্থার মোট ১৬৬ জন ভোটারের মধ্যে ১১১ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে গোলাম রহমান শিপু ১০৯ ভোট পেয়ে এবং সাংগঠনিক সম্পাদক পদে ফয়সাল আহমদ ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন সভাপতি ফয়জুল হাসান, অর্থ সম্পাদক আবদুল আহাদ বিলাস, ধর্ম সম্পাদক সৈয়দ নাহিদ উদদীন সুমন, শিক্ষা সম্পাদক ইকরাম আহমদ, সমাজসেবা সম্পাদক আমিনুর রহমান বাচ্চু, ক্রীড়া সম্পাদক সেমুল আহমদ, সংস্কৃতি সম্পাদক আমিনুর রহমান রুহেল এবং প্রচার সম্পাদক আবু তাহের যায়েদ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলী হায়দার মজনু। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন পীর মো. আলী মিলন, এম এ মতিন, আব্দুল আহাদ, সালেহ ইব্রাহিম ও মাসুম আহমদ। প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন শিক্ষক মাহবুব হাসান। পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন আবু সায়েম চৌধুরী ও সাহাদাত হোসেন রানা।
নির্বাচনের দিন রাত ৮টায় আহ্বায়ক কমিটির উদ্যোগে নবগঠিত কমিটির পরিচিতি, আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। যুগ্ম আহ্বায়ক আলী হোসেন হাসনুর সঞ্চালনায় এবং নবগঠিত কমিটির ধর্ম সম্পাদক সৈয়দ নাহিদ উদদীন সুমনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক সাইদ আহাদ জাহাঙ্গীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুর রফিক। এ সময় আরও বক্তব্য দেন সংস্থার জ্যেষ্ঠ সদস্য আবুল কাহির, সাবেক সভাপতি দিলওয়ার হোসেন, তাঁতিপাড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাখায়াত শাহী, হাওয়াপাড়া এলাকার বিশিষ্ট মুরব্বি জলকত হোসেন এবং ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আশরাফ খান।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য মুরব্বি, তরুণ ও যুবসমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




