পরিকল্পিত স/ন্ত্রাস ও নৈ/রাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও মিছিল
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ

পরিকল্পিত স/ন্ত্রাস ও নৈ/রাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও মিছিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১১/২০২৬ ০৯:১৬:৫২ অপরাহ্ন

পরিকল্পিত স/ন্ত্রাস ও নৈ/রাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও মিছিল

ছবি:সংগৃহীত


দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সিলেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৯ নভেম্বর) বিকেলে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক মাহফুজুর রহমান মাহফুজ। সমাবেশ পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান মাহফুজ বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি মহল পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় যুবদল রাজপথে থেকে এসব অপচেষ্টার জবাব দেবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যুবদলের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশে ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তবে সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সজাগ রয়েছেন। জনগণের অধিকার এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাঁরা রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ মকসুদ আহমদ বলেন, যুবদল সব সময় অন্যায়, অবিচার ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে যারা দেশকে পিছিয়ে নিতে চায়, তাদের বিরুদ্ধে সিলেট জেলা ও মহানগর যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আজকের সমাবেশ ও মিছিল গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ে নেতাকর্মীদের দৃঢ় অবস্থানের বহিঃপ্রকাশ।

সমাবেশে আরও বক্তব্য দেন সিলেট জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সহসভাপতি মকসুদুল করিম নুহেল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব এবং মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।

সমাবেশে সিলেট জেলা ও মহানগর যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ছাড়াও জেলার ১৩টি উপজেলা, পাঁচটি পৌরসভা, ছয়টি থানা এবং মহানগরের ৪২টি ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশ শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে রেজিস্ট্রারী মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

স/ন্ত্রাস-নৈ/রাজ্য ঠেকাতে নগরীর বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের অবস্থান
জগন্নাথপুরে কক্ষ থেকে বৃদ্ধের অর্ধগলি/ত ম/রদে/হ উদ্ধার
গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হা/মলা, আহ/ত ২
বাড়িতে হামলার গোয়েন্দা তথ্য ছিল, তাই রক্ষা: এম এ মালিক
সপ্তাহে ছয় দিন খোলা থাকবে দোকানপাট, তিন দিন রাত ১০টা পর্যন্ত
জৈন্তাপুরে ত্রিগাং নদীতে বেইলি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক
বর্তমান সরকার অ/সহায় রোগীদের অনুদান দ্বিগুণ করেছে: এমপি এমরান
সিলেটে ৫০ লক্ষ টাকার চো/রাই পণ্য জ/ব্দ
চা শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি রাজু, সম্পাদক মুকেশ
সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম