বালাগঞ্জে অটোরিকশার ধা/ক্কায় প্রা/ণ গেল স্কুলছাত্রের
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

বাড়ির সামনে সড়কে দাঁড়িয়ে ছিল সাত বছর বয়সী আরাফাত সানি

বালাগঞ্জে অটোরিকশার ধা/ক্কায় প্রা/ণ গেল স্কুলছাত্রের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১১/২০২৬ ১০:৫৪:৫৮ অপরাহ্ন

বালাগঞ্জে অটোরিকশার ধা/ক্কায় প্রা/ণ গেল স্কুলছাত্রের

ছবি:সংগৃহীত


সিলেটের বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরাফাত সানি (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বালাগঞ্জ সদর ইউনিয়নের রহমতপুর গ্রামে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত সানি রহমতপুর গ্রামের জাকির আহমদের ছেলে। সে স্থানীয় চরসুবিয়া জাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ইউপি সদস্য তুরন মিয়া, নিহত শিশুর চাচা সুবেদ আহমদ ও গ্রামবাসীরা জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে আরাফাত সানি বাড়ির সামনে সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় বালাগঞ্জের দিকে যাওয়ার পথে রেজিস্ট্রেশন নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্বজনেরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রোববার রাত সাড়ে ১০টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

স/ন্ত্রাস-নৈ/রাজ্য ঠেকাতে নগরীর বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের অবস্থান
জগন্নাথপুরে কক্ষ থেকে বৃদ্ধের অর্ধগলি/ত ম/রদে/হ উদ্ধার
গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হা/মলা, আহ/ত ২
বাড়িতে হামলার গোয়েন্দা তথ্য ছিল, তাই রক্ষা: এম এ মালিক
সপ্তাহে ছয় দিন খোলা থাকবে দোকানপাট, তিন দিন রাত ১০টা পর্যন্ত
জৈন্তাপুরে ত্রিগাং নদীতে বেইলি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক
বর্তমান সরকার অ/সহায় রোগীদের অনুদান দ্বিগুণ করেছে: এমপি এমরান
সিলেটে ৫০ লক্ষ টাকার চো/রাই পণ্য জ/ব্দ
চা শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি রাজু, সম্পাদক মুকেশ
সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম