চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি, থানার নির্মাণাধীন ভবনও পরিদর্শন
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি, থানার নির্মাণাধীন ভবনও পরিদর্শন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১১/২০২৬ ০৬:৫৯:৪০ অপরাহ্ন

চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি, থানার নির্মাণাধীন ভবনও পরিদর্শন

সংগৃহীত


বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন (রেজি. নং বি-৭৭) নির্বাচন-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার নির্মাণাধীন নতুন ভবনের নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন।

পরে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জসহ থানার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ: