প্রধানমন্ত্রীর ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফর অনিশ্চিত
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফর অনিশ্চিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৬ ০৮:৫৪:৩৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফর অনিশ্চিত

ছবি:সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমানের ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরের কথা থাকলেও তারিখটি এখনো চূড়ান্ত হয়নি। সফরের তারিখ এগিয়ে আসতে পারে, আবার পিছিয়েও যেতে পারে। তবে ডিসেম্বরের মধ্যেই প্রধানমন্ত্রী সুনামগঞ্জ সফর করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান।

শুক্রবার (২৭ নভেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দেশীয় ক্রীড়া উৎসব ‘কান্ট্রি গেমস-২০২৬’ আয়োজনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মো. মাহফুজুল আলম খান বলেন, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফরের বিষয়টি এখনো নিশ্চিত নয়। সফরের তারিখ পরিবর্তন হতে পারে। তবে ডিসেম্বরের মধ্যেই প্রধানমন্ত্রী সুনামগঞ্জে আসবেন। চূড়ান্ত তারিখ পরে জানানো হবে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে কান্ট্রি গেমস-২০২৬ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ উৎসবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও দেশীয় খেলাধুলা তুলে ধরা হবে। তবে প্রধানমন্ত্রীর সফরের তারিখ পরিবর্তন হলে কান্ট্রি গেমস আয়োজনের সময়সূচিও পরিবর্তিত হতে পারে।

প্রস্তুতিমূলক সভায় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: