জামালগঞ্জে নৌকাডুবিতে নি/খোঁজ দুই শ্রমিকের ম/রদেহ উ/দ্ধার
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

জামালগঞ্জে নৌকাডুবিতে নি/খোঁজ দুই শ্রমিকের ম/রদেহ উ/দ্ধার

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৬ ০২:১০:১১ অপরাহ্ন

জামালগঞ্জে নৌকাডুবিতে নি/খোঁজ দুই শ্রমিকের ম/রদেহ উ/দ্ধার


সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে নিখোঁজ হওয়া দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৬) ও একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৯)।

গতকাল বৃহস্পতিবার দুপুরে মোবাশ্বিরের (২৬) লাশ উদ্ধারের পর আজ শুক্রবার সকালে মারুফের (১৯) লাশও নদীতে ভেসে ওঠে। 

বুধবার রাত দেড়টার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে নোঙর করে রাখা ৬৫০ ফুট ধারণক্ষমতার বালুবাহী নৌকাটিতে হঠাৎ পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে খুঁটির সঙ্গে বাঁধা নোঙরের রশি ছিঁড়ে নৌকাটি ডুবে যায়। ​

দুর্ঘটনার সময় নৌকার বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা মোবাশ্বির ও মারুফ পানির নিচে তলিয়ে নিখোঁজ হন। পরদিন বৃহস্পতিবার দুপুরে পুলিশ মোবাশ্বিরের লাশ উদ্ধার করে এবং শুক্রবার সকালে মারুফের লাশ সুরমা নদীতে ভেসে ওঠে। ​

নৌকায় থাকা অপর চার শ্রমিকের মধ্যে মোস্তাকিম (২২) ও সুমন (২০) আহত হলে তাদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আমিরুল (১৯) ও অনু দাস (২৫) সুস্থ আছেন।

ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধার তৎপরতা চালায়। জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক নৌকাডুবি ও নিখোঁজদের উদ্ধারে অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছিলেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
সিলেটে আবাসিক প্রিপেইড মিটারে গ্যাস রিচার্জ বন্ধ থাকবে দুই দিন
নতুন নেতৃত্ব বেছে নেওয়ার অপেক্ষায় চা শ্রমিকরা
জৈন্তাপুরে মাদ্রাসায় শিক্ষা ছুটির নামে সরকারি অর্থ আত্মসাৎ
ছাতকে পাওনা টাকা নিয়ে বি/রোধ, টে/টার আ/ঘাতে চাচির মৃ/ত্যু
জাতীয় পর্যায়ে সেরা খামারির স্বীকৃতি পেলেন আরিফুল হক চৌধুরী
সিলেটে কাল থেকে শুরু উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট
কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আ/টক