সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৬ ০৫:৫৩:৩৩ অপরাহ্ন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সংগৃহীত


সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্লাবের নতুন ৫ সদস্যকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন ক্লাব প্রেসিডেন্ট শাহরুখ আহমদ শাক্কু। বরণকৃত সদস্যরা হলেন, ইফতেখার চৌধুরী, মায়িশা কবির, মনিরুজ জামান, বরুন কুমার বনিক এবং মো. জাফর কিবরিয়া সুজন।

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট শাহরুখ আহমদ শাক্কুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট এ. জেড. এম আবদুল্লাহ, পরিচালক (অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ) এ.এস. সিরাজুল হক চৌধুরী, পরিচালক (ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগ) দেলোয়ার জাহান চৌধুরী আপেল, পরিচালক (ক্রীড়া বিভাগ) যীশু দেব, পরিচালক (সাংস্কৃতিক বিভাগ) তানজিনা মুমিন আহমেদ ও পরিচালক (আপ্যায়ন বিভাগ) জুম্মা আব্বাস রাজু।

এছাড়া ক্লাবের সম্মানিত সদস্য ও তাঁদের পরিবারবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ক্লাবের পরিচালনা পর্ষদের পরিচালক (সাংস্কৃতিক বিভাগ) তানজিনা মুমিন আহমেদ।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
সিলেটে আবাসিক প্রিপেইড মিটারে গ্যাস রিচার্জ বন্ধ থাকবে দুই দিন
নতুন নেতৃত্ব বেছে নেওয়ার অপেক্ষায় চা শ্রমিকরা
জৈন্তাপুরে মাদ্রাসায় শিক্ষা ছুটির নামে সরকারি অর্থ আত্মসাৎ
ছাতকে পাওনা টাকা নিয়ে বি/রোধ, টে/টার আ/ঘাতে চাচির মৃ/ত্যু
জাতীয় পর্যায়ে সেরা খামারির স্বীকৃতি পেলেন আরিফুল হক চৌধুরী
সিলেটে কাল থেকে শুরু উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট
কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আ/টক