সংগৃহীত
২৬/১১/২০২৬ খ্রিঃ, রাত আনুমানিক ২২:০৫ ঘটিকায় কোতোয়ালী মডেল থানা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানার এফআইআর নং-১৫, তারিখ-০৬ নভেম্বর ২০২৬ খ্রিঃ; জিআর নং-৫৩৪, তারিখ-০৬ নভেম্বর ২০২৬ খ্রিঃ; সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় দায়েরকৃত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী সুফিয়ান আহমেদ পান্না (৪৯), পিতা-মৃত আশ্রাফ আলী সরকার, মাতা-রাশিদা বেগম, সাং-সুলতানপুর, সরকার বাড়ী, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, বর্তমান সাং-২৭ মৌবন আবাসিক এলাকা, সোবহানীঘাট, থানা-কোতোয়ালী, জেলা- সিলেট‘কের আটক করেন।গ্রেফতারকৃত আসামী সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।
এছাড়া, সিডিএমএস (CDMS) পর্যালোচনায় আটককৃত আসামি সুফিয়ান আহমেদ পান্না (৪৯)-এর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডের ০২টি মামলায় এবং দ্রুত বিচার আইনের ০১টি মামলায় এজাহারনামীয় আসামী হিসেবে তথ্য পাওয়া যায়।গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তাবার্তা/ সুলতানা




