খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃ/ত্যু
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃ/ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৬ ০৩:৩৯:০০ অপরাহ্ন

খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃ/ত্যু

সংগৃহীত


মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার হাসাড়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- মোস্তাফিজুর (৪) ও আলিফ (৩)। মোস্তাফিজুর হাসাড়া বাজারের মুরগি ব্যবসায়ী শহিদুল দেওয়ানের ছেলে ও আলিফ সিঙ্গাপুরপ্রবাসী আসাদুল দেওয়ানের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই।

জানা গেছে, আজ শুক্রবার সকাল ৭টার দিকে দাদা হালিম দেওয়ান দুই নাতিকে নিয়ে মূল বাড়ির কিছুটা দক্ষিণে অবস্থিত পুরোনো বাড়িতে বেড়াতে যান। সেখানে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলার সময় দুই শিশু বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায়। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পানিতে পড়ে যায়। সকালে শিশুদের খাবার খাওয়ানোর জন্য খোঁজ করতে গিয়ে তাদের মায়েরা কোথাও না পেয়ে পরিবারের অন্য সদস্যদের জানান। পরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।

শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
সিলেটে আবাসিক প্রিপেইড মিটারে গ্যাস রিচার্জ বন্ধ থাকবে দুই দিন
নতুন নেতৃত্ব বেছে নেওয়ার অপেক্ষায় চা শ্রমিকরা
জৈন্তাপুরে মাদ্রাসায় শিক্ষা ছুটির নামে সরকারি অর্থ আত্মসাৎ
ছাতকে পাওনা টাকা নিয়ে বি/রোধ, টে/টার আ/ঘাতে চাচির মৃ/ত্যু
জাতীয় পর্যায়ে সেরা খামারির স্বীকৃতি পেলেন আরিফুল হক চৌধুরী
সিলেটে কাল থেকে শুরু উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট
কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আ/টক