বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৬ ০৬:২৯:২৬ অপরাহ্ন

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

সংগৃহীত


বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু। তিনি ঢাকা জেলা ড্রাম ট্রাক, কনক্রিট মিকচার, প্রাইম মুভার, ট্রেইলার ফ্ল্যাট বেড (হেভি ইকুইপমেন্ট অপারেটর) শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান স্বাক্ষরিত এক পত্রে এই মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে।

পত্র সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর ঢাকার সেগুনবাগিচাস্থ বি.এম.এ ভবন অডিটোরিয়ামে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত দেশের সকল বেসিক ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আব্দুর রহিম বক্স দুদুকে সভাপতি এবং মো. হুমায়ুন কবির খানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কমিটিতে মো. ফয়সাল আহমদ টিপুকে ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

ফেডারেশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, তাঁর নেতৃত্বে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং সংশ্লিষ্ট বেসিক ইউনিয়ন আরও বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ থাকবে।

জৈন্তাবার্তা/ সুলতানা