‎১১ বছরের শিশুকে যৌ/ন নিপীড়ন, আসামির ৭ বছরের কা/রা/দ/ণ্ড
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

‎১১ বছরের শিশুকে যৌ/ন নিপীড়ন, আসামির ৭ বছরের কা/রা/দ/ণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৬ ০৩:১৪:০১ অপরাহ্ন

‎১১ বছরের শিশুকে যৌ/ন নিপীড়ন, আসামির ৭ বছরের কা/রা/দ/ণ্ড

সংগৃহীত


ফরিদপুরের ভাঙ্গায় ১১ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার দায়ে সুমন হাওলাদার (২৪) নামের এক যুবককে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

‎‎আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদারআদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ জুন বিকাল ৫টার সময় ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামের শিউলি আক্তার ১১ বছর বয়সী শিশু মেয়ে বাড়িতে ছিলো। শিশুটির মা ব্যক্তিগত কাজে ইউনিয়ন পরিষদে ছিলেন। এ সময় প্রতিবেশি জাফর হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২৪) এসে শিশুটির ঘরে প্রবেশ করে। পরে ঘরে শিশুটি মুখ চাপিয়ে ধরে এবং ওড়না দিয়ে দুহাত বেঁধে ফেলে। বারান্দায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে।

‎এক পর্যায়ে শিশুটি মা ইউনিয়ন পরিষদের কাজ করে বাড়িতে আসলে ভয়ে সুমন হাওলাদার ঘরের মধ্যে খাটের নিচে লুকিয়ে পড়ে। এ সময় শিশুটি মা তাকে কাঁদতে দেখেন। পরে শিশুটি তার মাকে সবকিছু খুলে বলেন যে তাকে সুমন হাওলাদার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির মা বাড়িতে এলে অভিযুক্ত পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

‎এ ঘটনায় পরদিন শিশুটির মা শিউলি আক্তার বাদি হয়ে ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

‎মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) রাকিব হোসেন ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ভুক্তভোগী শিশুর বক্তব্য এবং সংশ্লিষ্ট আলামত ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করেন। পরে সুমন হাওলাদার অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

‎তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১৭ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তী সময়ে আদালতে সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সুমন হাওলাদারকে ৭ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন বিচারক। জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাভোগ করতে হবে।

‎রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, ১১ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা দায়ে সুমন হাওলাদারকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে

জৈন্তাবার্তা/ সুলতানা