কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৬ ০৮:১২:২৭ অপরাহ্ন

কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

ছবি:সংগৃহীত


সিলেটের কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর ফয়জুল হক (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় নদীতে জাল ফেলে খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কানাইঘাট পৌরসভার পানি শোধনাগার প্রকল্পের সামনে সুরমা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন ফয়জুল হক। এ সময় নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি।

নিহত ফয়জুল হকের বাড়ি কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের আমবাড়ী গ্রামে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ