আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হ ত্যা, আহত ২
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হ ত্যা, আহত ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৬ ০৫:২৬:০৭ অপরাহ্ন

আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হ ত্যা, আহত ২

সংগৃহীত


রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলের ভেতরে ঢুকে নাইমুর রহমান (২৬) নামের এক ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে জয়কালী মন্দির সংলগ্ন ‘ওসমানী ইন্টারন্যাশনাল’ আবাসিক হোটেলে এ নৃশংস ঘটনা ঘটে। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে হোটেলটির মহাব্যবস্থাপকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন—হোটেলটির মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক ও কর্মী মো. হাসান। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা বর্তমানে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে দুই ব্যক্তি ওসমানী ইন্টারন্যাশনাল হোটেলের দোতলায় উঠে আসে। সেখানে রিসিপশনে থাকা ব্যবস্থাপক নাইমুরকে কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি কোপাতে শুরু করে তারা। তাঁর চিৎকার শুনে মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক ও কর্মী হাসান এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়।

পরে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাইমুরকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, আহত আব্দুর রাজ্জাকের পিঠে গভীর জখম এবং হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের শ্যামলীর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন মিয়া জানান, হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা ও গাড়ি রাখা নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এ হামলা চালানো হয়েছে। ঘটনায় স্থানীয় এক মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলে জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ। তবে এর পেছনে অন্য কোনো বিরোধ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের চাচাতো ভাই রেদোয়ানুল ইসলাম জানান, নাইমুরের সঙ্গে হামলাকারীদের ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না। হোটেলের সামনে মুরগির গাড়ি রাখা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়ীদের বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল, যা নিয়ে আগে পুলিশের কাছে অভিযোগও করা হয়েছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাতে ব্যবসায়ীরা প্রথমে হোটেলের নিরাপত্তাকর্মীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ায় এবং একপর্যায়ে ওপরে উঠে রিসিপশনে থাকা নাইমুরকে একা পেয়ে কুপিয়ে হত্যা করে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
সিলেটে আবাসিক প্রিপেইড মিটারে গ্যাস রিচার্জ বন্ধ থাকবে দুই দিন
নতুন নেতৃত্ব বেছে নেওয়ার অপেক্ষায় চা শ্রমিকরা
জৈন্তাপুরে মাদ্রাসায় শিক্ষা ছুটির নামে সরকারি অর্থ আত্মসাৎ
ছাতকে পাওনা টাকা নিয়ে বি/রোধ, টে/টার আ/ঘাতে চাচির মৃ/ত্যু
জাতীয় পর্যায়ে সেরা খামারির স্বীকৃতি পেলেন আরিফুল হক চৌধুরী
সিলেটে কাল থেকে শুরু উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট
কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আ/টক