‘সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ সরকারের হুমকি-ধমকিও কাজে আসছে না’
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৮ PM

‘সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ সরকারের হুমকি-ধমকিও কাজে আসছে না’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৩/২০২৪ ১১:৪০:৫৫ AM

‘সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ সরকারের হুমকি-ধমকিও কাজে আসছে না’

ছবি: সংগৃহীত


ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশে সব কিছুতেই হরিলুট লেগেছে। যেখানে হাত দেবেন, মনে হয় হাত পুড়ে যাবে। দ্রব্যমূল্যের কষাঘাতে জনজীবন দুর্বিষহ অবস্থা। সাধারণ মানুষের আহাজাড়িতে বাতাস ভারি হয়ে উঠছে। সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ সরকার। শুক্রবার (১৫ মার্চ) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকার সিন্ডিকেট ভাঙতে হুমকি ধমকি দিলেও সিন্ডিকেটরা বহাল তবিয়তেই। জনগণের পকেট কাটছে বেশি দাম নিয়ে। আমদানি করা পণ্য কয়েকজন সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে জিম্মি। তাদের হাত থেকে সিন্ডিকেট মুক্ত করতে না পারলে পণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে না।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য দক্ষ এবং দুর্নীতিমুক্তভাবে রাষ্ট্রীয় উদ্যোগে আমদানি ও সুনির্দিষ্ট দামে বিক্রি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সর্বজনীন রেশন ব্যবস্থা ও সারা দেশে ন্যায্যমূল্যের দোকান দিতে হবে। তিনি দেশের পাচার করা টাকা ফেরত আনা ও খেলাপি ঋণ আদায়ে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মহাসচিব বলেন, চলমান একদলীয় শাসনব্যবস্থার পরিবর্তন করা ছাড়া এসব লুটেরাদের পরাস্ত করা যাবে না। এ জন্য ঐক্যবদ্ধ আন্দোলন দরকার।  তিনি দেশে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের ভুল নীতির কারণে এই খাত শুধু দেশের অর্থনীতি ও ব্যক্তির বোঝা বাড়াচ্ছে।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব