ছবি: সংগৃহীত
আজমিরীগঞ্জে বানিয়াচংয়ের তিন মাদক ব্যবসায়ীদের ১৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার দুপুরে বানিয়াচং লামাপাড়া গ্রামের মোঃ ইমরান মিয়ার পুত্র মোঃ টিপু মিয়া(৩২)এর কাছে ৫ পিস ইয়াবা, বানিয়াচং যাত্রাপাশা গ্রামের আলী রহমানের পুত্র মোঃ রুবেল মিয়া(২৭)এর কাছ থেকে ৫ পিস ইয়াবা বানিয়াচং লামাপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র মোঃ ফয়সল আহমদ(৩২) ৪পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ বলেন,তাঁদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এম সি




