নিখোঁজের চারদিন পর পাহাড় থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৫ AM

নিখোঁজের চারদিন পর পাহাড় থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৩ ০২:২৭:১৪ AM

নিখোঁজের চারদিন পর পাহাড় থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

ছবি সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নোয়াপাড়া এলাকার গহীন পাহাড় থেকে নিখুঁজের চার দিন পর বাবুল মিয়া (৪৬) নামের একজনের লাশ উদ্ধার করেছে থানাপুলিশ। পরিবারের দাবি- তাকে হত্যা করা হয়েছে।

বাবুল মিয়া নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের মৃত ছায়েব আলী সর্দারের ছেলে। 

জানা যায়, গত ১৫ জুলাই সকালে বাবুল মিয়া নোয়াপাড়া পাহাড় এলাকায় প্রতিদিনের মত গরু চড়াতে যান। কিন্তু বেলা শেষে গরুগুলো ফিরে আসলেও বাবুল মিয়া ফিরে আসেননি। পরে পাহাড়ের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তার স্ত্রী মাধবপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন। 

মঙ্গলবার (১৮ জুলাই) স্থানীয় লোকজন গহীন পাহাড় এলাকায় বরুরা নামক স্থানে হাত পা ও মুখ বাধা অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে  অর্ধগলিত লাশ উদ্ধার করে এবং লাশটি বাবুল মিয়ার বলে শনাক্ত হয়। লাশটি টরে ময়নাতন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

নিহতের স্ত্রী মাহমুদা বেগম বলেন- আমার স্বামীকে পরিকল্পিতভাবে হাত-পা বেঁধে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান- অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়না তন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।ময়না তন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এ ব্যাপারে কোনো কিছু বলা যাবে না।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী