দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৬ PM

দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৭/২০২৩ ১০:০২:৩০ AM

দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত


রাষ্ট্রবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রদূতদের উদ্দেশে তিনি বলেছেন, রাষ্ট্রবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকুন। অপপ্রচারে আন্তর্জাতিক সম্প্রদায় যেন বিভ্রান্ত এবং ভুল তথ্যের শিকার না হয়।

তিনি বলেন, আমি বলতে চাই যে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে অপপ্রচার সংক্রান্ত তথ্য সরবরাহ করা। যদি এটা করা হয়, তাহলে মিথ্যা রটনাকারীরা বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ পাবে না।

এ প্রসঙ্গে সরকারপ্রধান আরও বলেন, যেসব জায়গায় আন্তর্জাতিক সংস্থা রয়েছে, সে জায়গাগুলোতে আমাদের আরও সক্রিয় হওয়া উচিত, যেন তারাও অপপ্রচার এবং ভুল তথ্যের শিকার হয়ে বিভ্রান্ত না হয়।

ইতালি সফররত প্রধানমন্ত্রী স্থানীয় সময় মঙ্গলবার (২৫ জুলাই) দেশটির রাজধানী রোমে নিজ আবাসস্থলে ইউরোপে বাংলাদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এসব নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, কিছু লোক আছে যারা অপরাধ করে বিদেশে আশ্রয় নিয়েছে, তারা দেশের বিরুদ্ধে ভুল তথ্য ছড়াচ্ছে। যারা কখনোই দেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারেনি, এমন কিছু লোক এবং কিছু অপরাধী যারা অপরাধ করে বিদেশে আশ্রয় নিয়েছে, তারা দেশের বিরুদ্ধে ভুল তথ্য ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান উপস্থিত ছিলেন।


এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক