হবিগঞ্জে স্ত্রীর প্রাণনাশের ঘটনায় স্বামীর যাবজ্জীবন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৫ AM

হবিগঞ্জে স্ত্রীর প্রাণনাশের ঘটনায় স্বামীর যাবজ্জীবন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৭/২০২৩ ১০:০৯:৫৬ AM

হবিগঞ্জে স্ত্রীর প্রাণনাশের ঘটনায় স্বামীর যাবজ্জীবন

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রতরপুর গ্রামে মাহমুদা আক্তার রেনু নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী আশ্বব আলী ওরপে আশরাফ আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আজিজুল হক এই আদেশ প্রদান করেন। রায় ঘোষণাকালে আসামী আশরাফ আলী পলাতক ছিলেন।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের স্ট্যানোগ্রাফার মোঃ মুখলেছুর রহমান জানান, ২০০৫ সালের ১৫ মে বেলা ২টায় থেকে ৪টার মাঝে আশরাফ আলী তার স্ত্রী মাহমুদা আক্তার রেনুকে পিটিয়ে হত্যা করে। পরে তার মুখে বিষ ঢেলে নৌকা দিয়ে হাসপাতালে নিয়ে যায়। পরে আশরাফ আলী পালিয়ে গেলে তার পরিবারের সন্দেহ হয়। পরে মাজমুদা আক্তার রেনুর ভাই আইয়ূব আলী ৬ জনকে আসামী করে ২৯ মে তারিখে আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ বিচারক এফআইআর এর আদেশ দেন।

বানিয়াচং থানার তখনকার এসআই সিরাজুল ইসলাম ও পরে এসআই হেলাল উদ্দিন তদন্ত শেষে শুধুমাত্র আশরাফ আলীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে ৯জনের স্বাক্ষ্য শেষে বুধবার বিকেলে আদালত উপরোক্ত রায় প্রদান করেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ।

রাষ্ট্রপক্ষ এই মামলার আদেশে সন্তোষ প্রকাশ করেন। অতিরিক্ত পিপি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী