মসজিদের সাবান নিয়ে বাগবিতণ্ডায় মুসল্লিকে পিটিয়ে হত্যা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৫১ PM

মসজিদের সাবান নিয়ে বাগবিতণ্ডায় মুসল্লিকে পিটিয়ে হত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৭/২০২৩ ১২:০১:৪১ PM

মসজিদের সাবান নিয়ে বাগবিতণ্ডায় মুসল্লিকে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত


মসজিদে গোসলের সময় সাবান নিয়ে বাগবিতণ্ডায় এক মুসল্লিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুর শহরের বদরপুরে মারকাজ মসজিদে। বুধবার বিকাল ৫টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তির নাম আব্দুল জলিল (৭০)। তার বাড়ি মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামে। এ ঘটনায় ঘাতক ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুরের মারকাজ মসজিদ থেকে প্রতি বৃহস্পতিবার তাবলিগের উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থানে বের হন মুসল্লিরা। ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা মারকাজ মসজিদে আসেন। তাবলিগে যাবার জন্য মধুখালীর আব্দুল জলিল গত মঙ্গলবার মারকাজ মসজিদে আসেন। বুধবার দুপুরে গোসলের সময় সাবান ব্যবহার করা নিয়ে স্থানীয় ডোমরাকান্দি এলাকার মুসল্লি মান্নান মুন্সীর সঙ্গে আব্দুল জলিলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মান্নান মুন্সী কাঠের চলা দিয়ে আব্দুল জলিলকে বেদমভাবে আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই আব্দুল জলিল মারা যান। পরে ঘাতক মান্নান মুন্সীকে মুসল্লিরা আটকে রাখেন। বিকালে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে মান্নান মুন্সীকে থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই আব্দুল জব্বার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক মান্নান মুন্সীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এম সি