সৌদিতে ১১৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৭ PM

সৌদিতে ১১৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৭/২০২৩ ০৯:৩৭:৫৩ AM

সৌদিতে ১১৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ছবি: সংগৃহীত


চলতি বছর সৌদি আরবে মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ১১৭–এ পৌঁছেছে। তাঁদের মধ্যে ৯১ জন পুরুষ এবং নারী ২৬ জন।

ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় মক্কায় ৯৫ জন, মদিনায় ৮, মিনায় ৯, আরাফাতে ২, জেদ্দায় ২ এবং মুজদালিফায় ১ জন হজযাত্রী মারা গেছেন।

আজ বৃহস্পতিবার পর্যন্ত ২৬০টি ফ্লাইটে ৯৮ হাজার ৭৪৬ জন হজযাত্রী পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন। হজযাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১২৩টি, সৌদি এয়ারলাইনস ৯৭ এবং ফ্লাইনাস ৪০টি ফ্লাইট পরিচালনা করছে।

উল্লেখ্য, এ বছর ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের জন্য ৩২৫টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন। ২ জুলাই হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক