নামাজরত অবস্থায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৬ PM

নামাজরত অবস্থায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৭/২০২৩ ১২:০১:৪০ PM

নামাজরত অবস্থায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত


কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া গ্রামের মানিকমুড়া পাড়ায় রাশেদা বেগম (৫৫) নামে এক বৃদ্ধাকে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে। বুধবার রাতে বসত ঘর থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। নিহত রাশেদা ওই গ্রামের বেলজিয়াম ফারুক বাড়ির মৃত আবুল কাশেমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়া অবস্থায় রাশেদা বেগমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাড়ির লোকজন বৃদ্ধা রাশেদের ঘরে গোংরানির শব্দ শুনে ঘরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নাঙ্গলকোটের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাশেদার মেয়ে জান্নাতুল বলেন, আমার মাকে আমার ভাইয়ের শ্বশুর কাঞ্চন খুন করেছেন। আমরা সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এমদাদুল হক ভূঁইয়া বলেন, শুনেছি সন্ধ্যায় অজ্ঞাত লোকজন তাদের ঘরে ঢুকে ওই নারীকে কুপিয়ে ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

জোড্ডা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি ওই নারীকে কে-বা কাহারা হত্যা করে তার স্বর্ণ গহনা ও মোবাইল ফোন নিয়ে যায়। তবে স্থানীয় অনেকে বিষয়টি রহস্যজনক বলে ধারণা করছে।

নাঙ্গলকোট থানা ওসি ফারুক হোসেন বলেন, বিষয়টি জেনে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের একাধিক টিম তদন্তের কাজ করছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক