কয়লার অভাবে ফের বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৬ PM

কয়লার অভাবে ফের বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৭/২০২৩ ১১:৪৭:৪২ AM

কয়লার অভাবে ফের বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

ছবি: সংগৃহীত


কয়লা সংকটে আবারও বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজীম এ তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ারুল আজীম বলেন, শনিবার রাত সাড়ে ৩টায় কয়লা সংকটের কারণে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। কয়লা আমদানির জন্য সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ৮ আগস্ট কয়লা এসে পৌঁছালে পুনরায় উৎপাদনে যাবে বলে আশা করা যাচ্ছে।

এর আগে রোববার (১৬ জুলাই) টারবাইন ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। মেরামত শেষে বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর থেকে উৎপাদন শুরু হয়।

উল্লেখ্য, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রটি চালু হওয়ার সাত মাসে পাঁচ বার বন্ধ হয়েছে।বারবার বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হওয়ায় দ্বিতীয় ইউনিটের বানিজ্যিক উৎপাদন শুরু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক