মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্ধ লক্ষ টাকা জরিমানা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৬ AM

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্ধ লক্ষ টাকা জরিমানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৮/২০২৩ ০৮:৪৮:১২ AM

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্ধ লক্ষ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার( ভূমি) মো: রাহাত বিন কুতুব অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১ আগষ্ট) সকালে উপজেলার বেজুরা ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এই জরিমানা করেন।

অভিযানে নেতৃত্ব দেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) মো: রাহাত বিন কুতুব।

এসময় তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের হেফজু মিয়ার পুত্র শাকিল মিয়াকে ৫০ হাজার  টাকা জরিমানা করার পাশাপাশি একটি গাড়ি জব্দ করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী