আন্দোলনকে দমন করায় নুরের ওপর আক্রমণ: মির্জা ফখরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৫ AM

আন্দোলনকে দমন করায় নুরের ওপর আক্রমণ: মির্জা ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৩ ০৫:০৭:৩৫ AM

আন্দোলনকে দমন করায় নুরের ওপর আক্রমণ: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত


চলমান আন্দোলনকে দমন করার অংশ হিসেবেই গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের ওপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ ( ০৩ আগস্ট ) বিকেলে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নূরকে দেখতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের নেতা–কর্মীদের যেভাবে আক্রমণ হয়েছে, এ ঘটনা তারাই ধারাবাহিকতা। তবে এভাবে ভয় দেখিয়ে চলমান আন্দোলনকে দমন করা যাবে না বলেও সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে বাংলাদেশের মানুষ যেভাবে জেগে উঠেছে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য, সেই সময় তাদের (সরকার) ফ্যাসিবাদের যে চরিত্র, সন্ত্রাস করে, ভয় দেখিয়ে, নির্যাতন করে এখান থেকে তারা বেরিয়ে আসতে চায়। জনগণের ন্যায়সংগত দাবিতে যে আন্দোলন চলছে, তারা তা দমন করতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণীর বিরুদ্ধে যে রায়, এটাও তাদের তারই একটি পদক্ষেপ। সন্ত্রাস করে, ভয় দেখিয়ে সাজানো রায় দিয়ে, সাজা দিয়ে, জেল-জুলুম করে তারা আন্দোলন দমন করতে চায়। কিন্তু জনগণ যখন জেগে ওঠে, তখন ভয় দেখিয়ে, সাজা দিয়ে, আক্রমণ করে আন্দোলন দমন করা যায় না।’ 

ফখরুল বলেন, ‘আমরা জনগণের দাবি নিয়ে আন্দোলন করছি। সেখানে কে কি বলছে, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের আন্দোলনের মূল বিষয় হচ্ছে—এই সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, জনগণ এর বিরুদ্ধে আন্দোলন করছে। জনগণের দাবি- এই সরকারকে পদত্যাগ করতে হবে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। কে কি বললো না বলল, তাতে আন্দোলন দমন করা যাবে না।’

জৈন্তা বার্তা/ S/N



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ