এবার নুরের বিরুদ্ধে পুলিশের মামলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৭ PM

এবার নুরের বিরুদ্ধে পুলিশের মামলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৩ ০৯:১৩:৪০ AM

এবার নুরের বিরুদ্ধে পুলিশের মামলা

ছবি: সংগৃহীত


পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার ও কাজে বাধা দেয়ায় গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। বৃহস্পতিবার বিকেলে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

হারুন বলেন, ‘পুলিশকে সহায়তা করা সকল নাগরিকের দায়িত্ব। পুলিশ পরিচয় দেয়ার পর নুরের উচিৎ ছিল সাহায্য করা। আমাদের পুলিশ অফিসারদের চিনেও লাইভে এসে পুলিশকে ডাকাতসহ নানা ধরনের খারাপ কথা বলেছেন। একজন নেতা হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র হিসেবে নুরের কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করিনি।’ তিনি বলেন, ‘এতকিছু করার পরেও আমরা তার সঙ্গে ভালো ব্যবহার করেছি। তার রুম থেকেই আমরা মামলার আসামিকে গ্রেপ্তার করে এনেছি। আইনের বাইরে আমরা কিছু করিনি।’

মামলার আসামিকে বাসায় রাখা ও পুলিশি কাজে বাধা দেয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না- প্রশ্নের জবাবে হারুন বলেন, ‘ফেসবুক লাইভে তিনি যে পুলিশকে গালিগালাজ করেছেন, খারাপ ব্যবহার করেছেন, সরকারি কাজে বাধা দিয়েছেন, আমরা মনে করি এটা আইনগত অপরাধ। এ কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে।’

হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, ‘পুলিশের কাজে বাধা ও খারাপ ব্যবহার করার অপরাধে বুধবার রাতে নুরুল হক নুরের বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।’

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক