এখনই গুলি করতে শুরু করেছে: ফখরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৪ AM

এখনই গুলি করতে শুরু করেছে: ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৮/২০২৩ ০৬:২৫:১১ AM

এখনই গুলি করতে শুরু করেছে: ফখরুল

জৈন্তা র্বাতা ডেস্ক:


ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাজীবী সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (৫ আগস্ট )

আগের মতোই জোর করে, প্রশাসনকে নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেছেন, ‘এখনই গুলি করতে শুরু করেছে। এখনই রাতে বাড়িতে থাকতে দেয় না। মিথ্যা মামলার ওয়ারেন্ট নিয়ে হাজির হয়।’

আজ দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাজীবী সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে এবং ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করে বিএনপিপন্থী সংগঠন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।

সমাবেশে মির্জা ফখরুল অভিযোগ করেন, গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে দিয়ে পরপর দুটো নির্বাচনকে হাস্যকর করে দিয়ে এ সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে। আবারও ক্ষমতায় যেতে পাঁয়তারা শুরু করেছে। তিনি আরও বলেন, ‘ডিসির (জেলা প্রশাসক) পরিবর্তন, এসপির (পুলিশ সুপার) পরিবর্তন, পোস্টিং (পদায়ন), প্রশাসনে হাজার হাজার লোককে পদোন্নতি। একটাই উদ্দেশ্য, তারা ভাবছে আগের মতোই আবার প্রশাসনকে নিয়ন্ত্রণ করেই তারা আবার বৈতরণি পার হবে।’

নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা ও গ্রেপ্তারের বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘হাইকোর্টে জামিনের জন্য এসেছিলেন সালাউদ্দিন সাহেব (বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ)। কিন্তু বাসায় যেতে পারেননি। রাস্তার মধ্য থেকেই তাঁকে তুলে নিয়ে গেছে। এসব করে আটকানো (আন্দোলন) যাবে না। বন্যার পানি যেমন আসতে থাকে, এখন বন্যার পানির মতো মানুষ বিএনপির এক দফার আন্দোলনে আসতে শুরু করেছে। মিথ্যা মামলা করে, গায়েবি মামলা দিয়ে বন্ধুক-পিস্তল দিয়ে গুলি করে, জখম করে, নিহত করে, গুম করে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে স্তব্ধ করা যাবে না।’

বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, গায়েবি মামলায় জামিন দেওয়া হচ্ছে না। কারাগারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কারাগারেও নির্যাতন করা হচ্ছে, এমন অভিযোগ তুলে তিনি বলেন, ‘মনে হচ্ছে, মধ্যযুগীয় বর্বর যুগে বাস করছি। সভ্য গণতান্ত্রিক দেশে এসব চলতে পারে না।’

তারেক রহমান ও জুবাইদা রহমানের সাজার বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘সরকারের পদত্যাগের দাবিতে মানুষ যখন জেগে উঠেছে, সেই সময়ে এ রায় দিয়ে সরকারের যেটা লক্ষ্য, সেই লক্ষ্য হচ্ছে জনগণের দৃষ্টিকে বিভ্রান্ত করা। এ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা।’

সুষ্ঠু নির্বাচন দেওয়ার বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা যেসব বক্তব্য দিচ্ছেন, তা ‘শেয়ালের কাছে মুরগি জমা দেওয়া’ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের প্রতি অনুরোধ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘যে দায়িত্ব আপনাদের সংবিধান অনুযায়ী দেওয়া হয়েছে, সেই কাজ করবেন। অন্যায় আদেশের কাছে মাথা নত করবেন না। জনগণের পক্ষে দাঁড়ান, জনগণ এখন জেগে উঠেছে। এবার জনগণ তার সংগ্রামে, আন্দোলনে জয়ী হবে।’

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আর বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম, গণশিক্ষাবিষয়ক সম্পাদক সেলিম ভূঁইয়া, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, প্রকৌশলী রিয়াজুল ইসলাম, সাংবাদিক নেতা কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।

S/N



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ