হাজার হাজার আজিজ বেনজীর তৈরি করেছে আওয়ামী লীগ : ফখরুল
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৩ PM

হাজার হাজার আজিজ বেনজীর তৈরি করেছে আওয়ামী লীগ : ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৫/২০২৪ ১০:৩০:৩১ AM

হাজার হাজার আজিজ বেনজীর তৈরি করেছে আওয়ামী লীগ : ফখরুল

ছবি: সংগৃহীত


পুলিশ ও সেনাবাহিনীর সাবেক দুই প্রধান বেনজীর আহমেদ ও আজিজ আহমেদ এবং সরকারে ক্ষমতাসীন আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটি হাজার হাজার আজিজ-বেনজীর তৈরি করেছে বলে তিনি মন্তব্য করেছেন। 

বুধবার রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি। 

বিএনপির মহাসচিব বলেন, একজন আজিজ, বেনজীর নয়, হাজার হাজার আজিজ-বেনজীর তৈরি করেছে আওয়ামী লীগ। বেনজীরকে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার পরও তাকে পুলিশ প্রধান বানিয়েছিল আওয়ামী লীগ। এরা বর্গিতে পরিণত হয়েছে। টাকা পাচার করে দেশকে শূন্য করেছে। লুটপাট, লুণ্ঠন করে সব শেষ করেছে। এ দায় সরকারকেই নিতে হবে। 

সভায় জিয়াউর রহমানকে নিয়ে আলোচনার সময় নিউইয়র্কের একটি সাপ্তাহিক পত্রিকা তথ্য তুলে ধরেন ফখরুল। বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের দিনে ঢাকার অলি গলি ছিল নীরব, নিথর। পুরো দেশে নেমেছিল শোকের ছায়া। যেদিন তার লাশ ঢাকায় আনা হয়েছিল, সেদিন সেনা সদস্যরা কোনো প্রোটোকল মানেনি। তারা হুমড়ি খেয়ে পড়েছিল। কান্নায় ভেঙে পড়েছিল সবাই। এমনি দেখছি জানাজায় ইমামকে বলতে, ‘আল্লাহ বাংলাদেশকে রক্ষা করো।’


এস এইচ টি/



শীর্ষ সংবাদ: