‘বিদেশি প্রভুদের সাড়া না পেয়ে বিএনপি নেতারা দিশেহারা’
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৪ AM

‘বিদেশি প্রভুদের সাড়া না পেয়ে বিএনপি নেতারা দিশেহারা’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৮/২০২৩ ০৮:৫১:৩৩ AM

‘বিদেশি প্রভুদের সাড়া না পেয়ে বিএনপি নেতারা দিশেহারা’

ছবি: সংগৃহীত


বিএনপির নেতারা দিশেহারা হয়ে একেক সময় একেক কথা বলছেন। বিদেশি প্রভুদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পেয়ে এবং জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা দিশেহারা হয়ে পড়েছেন। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।

বিএনপি লাগাতার মিছিল-মিটিং করে—বিরোধী মত দমনের মিথ্যা অভিযোগ করছে বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিএনপি নেতারা মুখে গণতন্ত্রের কথা বললেও তাঁদের অন্তর চরম স্বেচ্ছাচারিতা ও মিথ্যাচারে পরিপূর্ণ। স্বৈরাচারী আদর্শ ও সন্ত্রাসের ধারক-বাহক এবং উগ্র-সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি সব সময় গণতন্ত্রের পথকে ভয় পায়। দলটির রাজনীতি হলো, যে কোনো উপায়ে ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখল।

বিএনপির তথাকথিত আন্দোলন ব্যর্থ হওয়ায় মির্জা ফখরুল ইসলামেরা এখন পাগলের প্রলাপ বকছে বলে দাবি করে ওবায়দুল কাদের বলেন, কখনো বিদেশি প্রভুদের কৃপা প্রত্যাশায় তাদের স্তুতি করে। আবার কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে তাদের বিরুদ্ধে বিষোদ্‌গার করে।’

বিএনপি গণতন্ত্র, সংবিধান, আইনের শাসন, নির্বাচনীব্যবস্থা হত্যা করে এখন নিজেদের গণতন্ত্রকামী হিসেবে প্রকাশ করছে উল্লেখ করে কাদের বলেন, এটি হাস্যকর। বিবৃতিতে ২০০১ সালে বিএনপি-জামায়াতের ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর নির্যাতনের বিভিন্ন চিত্র তুলে ধরেন কাদের।

কাদের বলেন, নিজেদের কৃতকর্মের জন্য বিএনপির মধ্যে কোনো অপরাধবোধ নেই। তারা এখনো ওই হামলাকারীদের পক্ষে সাফাই গায়। আরেকটি ১৫ আগস্ট সৃষ্টির হুমকি দেয়। যে দল নিজেরা গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতান্ত্রিক রীতিনীতি ও সংস্কৃতিকে ধারণ করে না, দেশের মানুষকে তারা কী গণতন্ত্র দেবে?

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, বাক-স্বাধীনতা সুসংহত রয়েছে বলেই উন্নয়ন সম্ভব হয়েছে। আওয়ামী লীগ সরকার নাগরিকের আশা-আকাঙ্ক্ষা ও মতামতকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করছে বলেই বাংলাদেশ আজ ধারাবাহিক অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বিবৃতিতে দেশমাতৃকার সাফল্য-সংগ্রাম এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কাদের।

এম সি



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ