বিজয় অর্জন করতেই হবে-মির্জা ফখরুল
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩১ PM

বিজয় অর্জন করতেই হবে-মির্জা ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৬/২০২৪ ১০:৪৭:৩২ AM

বিজয় অর্জন করতেই হবে-মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত


গণতন্ত্রের লড়াইয়ে বিজয় অর্জনের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ের কথা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম চলছে। এ লড়াইয়ে বিজয় অর্জন করতেই হবে, সাফল্য আনতেই হবে। 

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ওপর আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী কেন্দ্র করে এই আলোচনার আয়োজন করা হয়। 

মির্জা ফখরুল বলেন, ‘লক্ষ্য থেকে কখনও বিএনপি সরে দঁাড়াবে না। বিএনপির লক্ষ্য অটুট আছে। কৌশল পরিবর্তন হতে পারে, সেটাই করি আলোচনা করে। আমাদের রাজনীতি, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের দর্শন এগিয়ে নিয়ে গেছেন বেগম খালেদা জিয়া। এখন আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সেই পতাকাকে নিয়ে এগিয়ে যাচ্ছি।’

‘সাকসেস হ্যাজ অনলি ফেভারস’ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘যখন সাফল্য আসে তখন সবাই দাবি করে- আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছেৃ ফেইলিউর হ্যাজ নান। আমরা ব্যর্থ নই। আমরা নতুন করে উজ্জীবিত হয়েছি। আমরা নতুন করে আবার কাজ শুরু করেছি। জয় আমাদের হবেই। আমরা সত্যের পথে, ন্যায়ের পথে লড়াই করছি।’

সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন অধ্যাপক দিলারা চৌধুরী, রুহুল আমিন গাজী, অধ্যপক আাফম ইউসুফ হায়দার, অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম, অধ্যাপক আব্দুল কুদ্দুস, অ্যাডভোকেট মাসুম আহমেদ তালুকদার, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডী, অধ্যাপক লুৎফুর রহমান প্রমুখ। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ: