আজ থেকে শুরু একাদশে ভর্তি আবেদন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪৯ PM

আজ থেকে শুরু একাদশে ভর্তি আবেদন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৮/২০২৩ ০১:০৬:৩৯ AM

আজ থেকে শুরু একাদশে ভর্তি আবেদন

ছবি: প্রতীকী


আজ (১০ আগস্ট) সকাল ৮টা থেকে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হয়েছে। তিন ধাপে এই ভর্তি আবেদন গ্রহন করা হবে। প্রথম ধাপে শিক্ষার্থীরা ২০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। দ্বিতীয় ধাপে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ও তৃতীয় ধাপে ২০ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহন করা হবে। 

অনলাইন ছাড়া কোন আবেদন গ্রহন করা হবে না। তাই শিক্ষার্থীরা অনলাইন নির্ধারিত ওয়েবসাইটে www.xiclassadmission.gov.bd প্রবেশ করে একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটটি প্রতিদিন রাত ১১টা থেকে ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইন আবেদন বন্ধ থাকবে।

তবে যেসব শিক্ষার্থী বিশেষ চাহিদাসম্পন্ন হিসেবে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, তারা বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবেন। প্রবাসীদের সন্তান ও বিকেএসপি থেকে পাস করা শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদনের সুযোগ পাবেন।

এবছর অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। এ ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দ দিতে হবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। শিক্ষার্থীকে ভর্তির প্রাথমিক নিশ্চায়নের সময় ৩৩৫ টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে।

এস.ডি



শীর্ষ সংবাদ: