ছবি: নিজস্ব
চারটি গুরুত্বপূর্ণ ইউনিট ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির এক দিন পর ৩৯ নেতার পদ রদবদল করেছে বিএনপি। শনিবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে বড় দায়িত্ব পেয়েছেন সিলেটের তিন নেতা ডা. সাখাওয়াত হাসান জীবন, জি কে গউছ ও মিফতাহ সিদ্দিকী। সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে নেওয়া হয়েছে। সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছকে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং মিফতাহ সিদ্দিকীকে সহসাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল এবং জাতীয় নির্বাহী কমিটিতে ক্রমিক নম্বর, নতুন পদবী উল্লেখ করে নাম ঘোষণা করা হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনকে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে জহির উদ্দিন স্বপন (সাবেক এমপি), ব্যারিস্টার এ এইচ এম মাহবুব উদ্দিন খোকন (যুগ্ম মহাসচিব) উপদেষ্টা, অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার (যুগ্ম মহাসচিব) উপদেষ্টা, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল (যুগ্ম মহাসচিব) উপদেষ্টা, হারুন অর রশিদ (যুগ্ম মহাসচিব) উপদেষ্টা, লায়ন আসলাম চৌধুরী এফসিএ (যুগ্ম মহাসচিব) উপদেষ্টা, রুহুল কুদ্দুস তালুকদার দুলু (সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগ) উপদেষ্টা, ডা. সাখাওয়াত হাসান জীবন (সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগ) উপদেষ্টা, বেবী নাজনীন (সহ-আন্তর্জাতিক সম্পাদক) উপদেষ্টা, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন চৌধুরী পাহিন (সহতথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক) পদায়ন করা হয়েছে।
যুগ্ম মহাসচিব পদে: অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ (সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ) যুগ্ম মহাসচিব, সৈয়দ এমরান সালেহ প্রিন্স (সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ বিভাগ) যুগ্ম মহাসচিব, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (প্রচার সম্পাদক) যুগ্ম মহাসচিব পদায়ন করা হয়েছে।
সাংগঠনিক পদে: কাজী সাইয়েদুল আলম বাবুল (সহসাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ) সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ), অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেক (সহসাংগঠনিক সম্পপাদক, রাজশাহী বিভাগ) সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ), জি কে গউছ (সমবায় বিষয়ক সম্পাদক) সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), শরিফুল আলম (সহসাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ বিভাগ) সাংগঠনিক সম্পাদক-ময়মনসিংহ বিভাগ) পদে পদায়ন করা হয়েছে।
সহসাংগঠনিক পদে: আমিরুল ইসলাম খান আলীম (সহপ্রচার সম্পাদক) সহসাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ), নজরুল ইসলাম আজাদ (সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক) সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ), অধ্যাপক আমিনুল ইসলাম (সদস্য, জা. নি. ক সহসাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ), ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন (সদস্য, জা. নি. ক সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ), আবু ওয়াহাব আকন্দ সহসাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ), মিফতাহ সিদ্দিকী সহসাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), সদ্যবিলুপ্ত কমিটি যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে আসীন করা হয়েছে।
এ ছাড়া প্রফেসর ড. মোর্শেদ হাসান খান (সহপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক) গণশিক্ষা সম্পাদক, কৃষিবিদ শামীমুর রহমান শামীম (সহপ্রচার সম্পাদক) গবেষণা বিষয়ক সম্পাদক ও নাহিদ খান (সভাপতি, জর্জিয়া বিএনপি, ইউএসএ) সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আসীন করা হয়েছে।
এর বাইরে ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক, এস এম সাইফ আলী সহতথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, জালাল উদ্দিন মজুমদার (সহসাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগ) বর্তমান পদ হতে জাতীয় নির্বাহী কমিটি সদস্য, সৈয়দ জাহাঙ্গীর আলম (সহসাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগ) বর্তমান পদ হতে সদস্য জাতীয় নির্বাহী কমিটি, সায়েদুল হক সাঈদ (সহসাংগঠনিক সম্পাদক, কুমিল্লা বিভাগ) বর্তমান পদ হতে সদস্য জাতীয় নির্বাহী কমিটি, কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক (সহকৃষি বিষয়ক সম্পাদক) বর্তমান পদ হতে সদস্য জাতীয় নির্বাহী কমিটি, ইঞ্জিনিয়ার এস এম গালিব (সহতথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক) বর্তমান পদ হতে সদস্য জাতীয় নির্বাহী কমিটি, কয়সর এম আহমেদ (সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি) সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, মহিউদ্দিন আহমেদ ঝিন্টু (সুইডেন) সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, গাজী মনির (ডেনমার্ক) সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, রাশেদ ইকবাল খান (সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, ছাত্রদল) সদস্য, জাতীয় নির্বাহী কমিটি।
এস এইচ টি/




