বাঙালির বড় দুটি অর্জন স্বাধীনতা ও উন্নয়ন : ওবায়দুল কাদের
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৩ PM

বাঙালির বড় দুটি অর্জন স্বাধীনতা ও উন্নয়ন : ওবায়দুল কাদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৪ ১০:২৬:০৮ AM

বাঙালির বড় দুটি অর্জন স্বাধীনতা ও উন্নয়ন : ওবায়দুল কাদের

ছবি: সংগৃহীত


স্বাধীনতা ও উন্নয়ন বাঙালি জাতির জীবনে দুটি সর্বশ্রেষ্ঠ অর্জন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

তিনি বলেছেন, এ দুটি অর্জন আওয়ামী লীগের হাত ধরে এসেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। আর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বশ্রেষ্ঠ উন্নয়ন। এ দুটি অর্জন আওয়ামী লীগের ৭৫ বছরে এসে একাকার হয়ে গেছে। শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন ভোট ও ভাতের অধিকার। এটাই হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বাধীনতা। সেতুমন্ত্রী বলেন, সারা দেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কেন্দ্রে তৃণমূল পর্যন্ত আমরা প্রস্তুত। সব প্রস্তুতি শেষ হয়েছে। ইতোমধ্যে আমরা আনন্দঘন পরিবেশে শোভাযাত্রা করেছি। ঈদের মধ্যেও এত মানুষ অংশগ্রহণ করেছে। অনেক পত্রপত্রিকা লিখেছেন ৫ কিলোমিটার জুড়ে শোভাযাত্রা হয়েছে। 

৭৫ বছরে আওয়ামী লীগের অপ্রাপ্তি আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অপ্রাপ্তির বিষয় সেভাবে আমরা দেখছি না। অপ্রাপ্তি ও প্রাপ্তির খাতা হিসাব করেই আমরা এগিয়ে যাচ্ছি। আজকে অপ্রাপ্তির বিষয়টি বাংলাদেশে রাজনৈতিক। আজকে আমরা বিজয়কে সুসংহত করতে পারিনি। সুসংহত করার পথে প্রধান বাধা সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িক ও জঙ্গিবাদ অশক্তিকে পরাজিত করে আমাদের বিজয়কে সুসংহত করব। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ: