ছবি: নিজস্ব
মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদানকারী এবং ৫২'র ভাষা আন্দোলন, ৬৬'র ছয়দফা, ৬৯'র গনঅভ্যুত্থানের মত দেশের স্বাধিনতা ও অদ্ভুদ্যয়ে সামনে থেকে নেতৃত্ব দেয়া উপ মহাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামিলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ।
রবিবার (২৩শে জুন) জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামিলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এই দিন বেলা ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদের চত্বরে স্হাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালের শ্রদ্ধা নিবেদন করেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ ও সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম লিয়াকত আলি।
এ সময় পুষ্পস্তবক অর্পণ কালে নেতৃবৃন্দরা বলেন, দেশের স্বাধীনতার গৌরবময় ইতিহাসে জড়িয়ে আছে আওয়ামীলীগের নাম। তারা বলেন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আওয়ামীলীগের নেতৃত্বে এই দেশ একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশে পরিনত হবে। সেই লক্ষ্যে সকল নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তারা।
এ সময় পুষ্পস্তবক অর্পণ কালে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপ দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, সদস্য আবুল হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক কয়সর আহমেদ, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, ইমরান আহমেদ দুলাল,ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সুমন মোহন ধর সহ অন্যান্যরা।
এস এইচ টি/




