সফলতা দেখছে না বিএনপি-মির্জা ফখরুল
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৩ PM

সফলতা দেখছে না বিএনপি-মির্জা ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ০৯:৩০:১০ AM

সফলতা দেখছে না বিএনপি-মির্জা ফখরুল

ফাইল ছবি


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য ভারত সফর নিয়ে কোনো সফলতা দেখছেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সফরে তিস্তার পানিবণ্টন চুক্তি না হওয়ায় সরকারের সমালোচনা করেছেন তিনি। একই সঙ্গে মিয়ানমার থেকে বাংলাদেশ সীমান্তে গুলি আসার ঘটনায়ও সরকারের একহাত নিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা। এছাড়া সমালোচনা করেছেন পুলিশের সাবেক কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ মাধ্যমে ‘অবৈধ সম্পদ অর্জনের’ খবর প্রকাশের পর উদ্বেগ জানানো পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিরও। 

রোববার রাজধানীর নয়াপল্টনে দলের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল হয়। 

লোকসভা নির্বাচনের পর বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর গেল সপ্তাহে দ্বিপক্ষীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে সাতটি নতুন, তিনটি নবায়নকৃতসহ ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এ নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আজকে তথাকথিত প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত নন, তিনি ভারতে গিয়ে চুক্তি করেছেন... ১০টি চুক্তি করেছেন। চুক্তিগুলো আমরা দেখলাম। চুক্তিগুলো বেশিরগুলো বলা হচ্ছে মোমোরেন্ডাম সই করেছেন। অনেকগুলো তারা চুক্তি করবেন, কারিগরি দল পাঠাবেন।’ ‘কিন্তু আমাদের যে সমস্যাগুলো, আমরা তিস্তা নদীর পানির যে ন্যায্য হিস্যা পাচ্ছি না- সেই ব্যাপারে কোনো চুক্তি হয়নি। উপরন্তু কি হয়েছে? তিস্তা প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রকল্পে অংশগ্রহণ করার জন্য, তাতে বিনিয়োগ করার জন্য ভারতবর্ষ প্রস্তাব করেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রশ্ন খুব পরিস্কার। আমরা সবার আগে তিস্তার পানির ন্যায্য বন্টন চাই এবং যে সমস্ত অভিন্ন নদী আছে, এর প্রত্যেকটির ন্যায্য হিস্যা চাই। এটা আমাদের অধিকার, আন্তর্জাতিক আইনের অধিকার। এই কথাগুলো সরকার বলতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে।’

সরকারের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে ভারতের কাছে তারা (সরকার) সেবাদাসে পরিণত হয়ে গেছে। শুধু ভারত নয়, আশপাশের প্রতিবেশী দেশগুলোর কাছে তারা পুরোপুরি মাথা নিচু করে নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। মিয়ানমার থেকে গুলি আসে, জবাবটাও পর্যন্ত তারা দিতে পারে না। একটা নতজানু শাসকগোষ্ঠী আমাদের ওপরে চেপে বসে আছে।’

এস এইচ টি/



শীর্ষ সংবাদ: