চো রের দশ দিন গেরস্তের এক দিন : আমীর খসরু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৫ PM

চো রের দশ দিন গেরস্তের এক দিন : আমীর খসরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৪ ০৭:১৪:০৩ AM

চো রের দশ দিন গেরস্তের এক দিন : আমীর খসরু

ছবি: সংগৃহীত


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কথায় আছে, চোরের দশ দিন গেরস্তের এক দিন। সেই দিন চলে এসেছে। এই দুর্দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার রেজিমকে পরাজিত করতে হবে।

শনিবার (৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ২৮ ডিসেম্বর জনসভায় গুলি করে, গ্রেনেড মেরে, টিয়ারগ্যাস ছেড়ে বন্ধ করে দিয়েছিল। এজন্য অনেকে বলে, আন্দোলন কি আবার নতুন করে শুরু হবে। না, আন্দোলন চলমান আছে। গুলি করে, গ্রেনেড মেরে জনসভা বন্ধ করলে আন্দোলন বন্ধ করা যায় না।

খসরু বলেন, ডামি নির্বাচন করে কেউ যদি মনে করেন, আন্দোলন শেষ হয়ে গেছে অথবা বিএনপিকে নতুন করে শুরু করতে হবে। তার ভুল করছেন। নতুন করে শুরু করার কিছু নেই। আন্দোলন চলমান আছে। ভয়ে প্রধানমন্ত্রী সকাল বিকেল কী ধরনের মন্তব্য করে বুঝতে পারছেন না। কারণ তারা জানে বাংলাদেশের ৯৫ শতাংশ মানুষ তাদের নির্বাচন বয়কট করেছে। পরবর্তীতে উপজেলা নির্বাচনও বয়কট করেছে।

তিনি বলেন, অন্যায় যখন আইনে পরিণত হয়, প্রতিরোধ তখন অপরিহার্য। বাংলাদেশে কোনো বিচার আছে? যেখানে কোনো বিচার নেই সেখানে প্রতিবাদ করে কোনো লাভ আছে? তাহলে প্রতিরোধ করতে হবে। আমরা সবাই প্রস্তুত, নেতাকর্মীরা কেউ হাল ছাড়ে নাই। ঘরবাড়ি ভেঙেছে, ব্যবসা হারিয়েছে, চাকরি গেছে, জীবন দিয়েছে, মামলার পর মামলা হচ্ছে। পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে। কেউ হাল ছাড়ে নাই, আরও বেশি শক্তিশালী হয়েছে। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর