কোটাবিরোধী আন্দোলন কোন দিকে যাচ্ছে, পর্যবেক্ষণ করছে আ.লীগ: কাদের
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩১ PM

কোটাবিরোধী আন্দোলন কোন দিকে যাচ্ছে, পর্যবেক্ষণ করছে আ.লীগ: কাদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ০৭:৩০:২৭ AM

কোটাবিরোধী আন্দোলন কোন দিকে যাচ্ছে, পর্যবেক্ষণ করছে আ.লীগ: কাদের

ছবি: সংগৃহীত


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও সমমনারা কোটা বাতিলের আন্দোলন সমর্থন করেছে।অর্থাৎ তাদের অংশগ্রহণ আছে। আর এটা কোনো ষড়যন্ত্রের অংশ কি না, আন্দোলনের গতিধারাই তা পরিষ্কার করবে। এই আন্দোলন কোন দিকে যাচ্ছে, তা পর্যবেক্ষণ করছে আওয়ামী লীগ।

সোমবার (৮ জুলাই) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সরকার কোটা বাতিলের বিষয়ে আন্তরিক বলেই আইনজীবী নিয়োগ করেছে। বিচারাধীন বিষয়ে মন্তব্য করা ঠিক নয়।

উচ্চ আদালতের রায়ের আগে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি এবং রাস্তাঘাট বন্ধ করার কর্মসূচি পরিহার করা উচিত বলেও জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, শিক্ষকদের পেনশন ও শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে গতকাল কথা বলেছি। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলেছেন।

তিনি আরও বলেন, ২০১৮ সালে পরিপত্র জারি করে সব কোটা বিলুপ্ত করে সরকার। পরে কোটা পুনর্বহালের জন্য উচ্চ আদালতে আপিল করে সাতজন মুক্তিযোদ্ধার সন্তান।

দেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমরা মনে করি উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় দেবেন।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুরসহ অনেকে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর