শিক্ষার্থীদের কোটা আন্দোলন যৌক্তিক হলেও সরকার তা মানতে পারছে না-রিজভী
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১০ PM

শিক্ষার্থীদের কোটা আন্দোলন যৌক্তিক হলেও সরকার তা মানতে পারছে না-রিজভী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ০৯:২৮:৫৫ AM

শিক্ষার্থীদের কোটা আন্দোলন যৌক্তিক হলেও সরকার তা মানতে পারছে না-রিজভী

ছবি: সংগৃহীত


শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক হলেও সরকার তা মানতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১১ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী কোটা বাতিল করে পরিপত্র জারি করে আবার কেন আদালতে নিয়ে আসলেন। শেখ হাসিনার সঙ্গে আদালতের টেলিপ্যাথিক সম্পর্ক। কারণ, তিনি যা চান তা আদালতের মাধ্যমে প্রতিফলিত হয়।

তিনি বলেন, গুম খুন, নির্যাতন করে মাফিয়া সিন্ডিকেটর গডমাদার হিসেবে ক্ষমতায় বসে আছেন প্রধানমন্ত্রী। সবাই জানে ঢাকা কলেজের ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট রাসেলকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। এসব ঢাকতে রাসেলদের গুম করা হচ্ছে।

বিএনপির এই নেতা আরও বলেন, শুধু ক্ষমতায় টিকে থাকতে গুম-খুন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি চালু করেছেন প্রধানমন্ত্রী।




জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার