কোটার নামে সরকারবি*রোধী আন্দোলন, গতরাতে আ শ ঙ্কা স্পষ্ট হয়েছে
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১০ PM

কোটার নামে সরকারবি*রোধী আন্দোলন, গতরাতে আ শ ঙ্কা স্পষ্ট হয়েছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৪ ০৩:০৭:৪১ AM

কোটার নামে সরকারবি*রোধী আন্দোলন, গতরাতে আ শ ঙ্কা স্পষ্ট হয়েছে

ছবি: সংগৃহীত


কোটা সংস্কার আন্দোলনের নামে সরকারবিরোধী আন্দোলন করা হচ্ছে। এর সঙ্গে বিএনপি ও জামায়াত জড়িত রয়েছে। আওয়ামী লীগের এমন আশঙ্কা গতকাল রাতে স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১৫ জুলাই) দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গতকাল রাতে আন্দোলনের নামে শিক্ষার্থীদের অনেকের রাজনৈতিক বক্তব্য ও কুৎসিত স্লোগান শুনেছি। এতদিন আমরা যে আশঙ্কা করেছিলাম, কোটা সংস্কার আন্দোলনের নামে তারা আসলে সরকারবিরোধী আন্দোলন করতে যাচ্ছে।

তিনি বলেন, এর সঙ্গে বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে, সমর্থন তারা প্রকাশ্যেই করছে। আমাদের আশঙ্কা গতকাল রাতে আরও স্পষ্ট।

কোটা আন্দোলন প্রসঙ্গে কাদের বলেন, কোটা সংস্কারের চলমান আন্দোলন নিয়ে আমাদের অবস্থান জানিয়েছি। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই মতামত ব্যক্ত করেছেন।

তিনি বলেন, যে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন সেটি আদালত কর্তৃক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের কিছু করার নেই। বিচারাধীন বিষয়ে মতামত দেওয়া আদালত অবমাননার শামিল। আমরা বারবার স্মরণ করিয়ে দিয়েছি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার