ড. ইউনূসের বিবৃতি রাষ্ট্রদ্রোহের শামিল-ওবায়দুল কাদের
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৬ AM

ড. ইউনূসের বিবৃতি রাষ্ট্রদ্রোহের শামিল-ওবায়দুল কাদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৮/২০২৪ ০৯:১৮:৫৩ AM

ড. ইউনূসের বিবৃতি রাষ্ট্রদ্রোহের শামিল-ওবায়দুল কাদের

ফাইল ছবি


নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিবৃতি রাষ্ট্রদ্রোহের শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ড. ইউনূস একটি বিবৃতিতে বাংলাদেশের ওপর হস্তক্ষেপ করার জন্য বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন। এ ধরনের বিবৃতি বাংলাদেশের আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। এটা আন্তর্জাতিক আইনেরও চরম লঙ্ঘন। 

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, তিনি (ড. ইউনূস) বাংলাদেশে একটা মধ্যবর্তী নির্বাচনের জন্য বিভিন্ন দেশে আহ্বান জানিয়েছেন। তঁার এই কার্যক্রম বেআইনি। তঁার এ আহ্বান বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছোট করেছে। দেশকে তিনি খাটো করেছেন। তিনি একজন নোবেলজয়ী। তঁার পক্ষে কি এটা শোভা পায়?

সেতুমন্ত্রী বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে যখন মামলা চলমান, তখন তিনি এ ধরনের কার্যক্রম করছেন, যা ষড়যন্ত্র বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, ‘এ থেকেই বোঝা যায়, চলমান বিচার থেকে নিজেকে বঁাচানোর জন্য ড. ইউনূস এ ধরনের ষড়যন্ত্র করছেন। তঁার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি।’

দেখামাত্র গুলির নির্দেশনা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলনকারীদের গুলির নির্দেশনা দেওয়া হয়নি। কারফিউ জারির পরে সেনাবাহিনী কোনো গুলি করেছে বলে তঁাদের কাছে তথ্য নেই। সব বিষয়ে তদন্ত হচ্ছে। 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী