বুধবার বিএনপির সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৬ AM

বুধবার বিএনপির সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৪ ০৯:০০:১৭ AM

বুধবার বিএনপির সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

ছবি: সংগৃহীত


আগামীকাল বুধবার সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  মঙ্গলবার (৬ আগস্ট) বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন  না কি সশরীরে উপস্থিত থাকবেন সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। এ বিষয়ে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে ভার্চুয়ালিই উপস্থিত থাকবেন তিনি।

এতে বলা হয়, তারেক রহমান ছাড়া সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের সিনিয়র নেতারা। সমাবেশে সাধারণ জনগণসহ বিএনপির এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী