সরকার জিয়াউর রহমানের নাম মুছে দিতে চায়: ফখরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৮ AM

সরকার জিয়াউর রহমানের নাম মুছে দিতে চায়: ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৮/২০২৩ ০৯:৪৫:৩৯ AM

সরকার জিয়াউর রহমানের নাম মুছে দিতে চায়: ফখরুল

ছবি: সংগৃহীত


আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম মুছে দিতে চায় বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুক্রবার জিয়ার ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওপর রচনা প্রতিযোগিতা করার কারণটা প্রধানত এই জন্যই যে, আজকে দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার যিনি ঘোষণা দিয়েছিলেন, যার ঘোষণার প্রেক্ষিতে স্বাধীনতাযুদ্ধ শুরু হয়েছিল, সে মানুষটির নাম বর্তমান সরকার ইতিহাস থেকে মুছে দিতে চায়। শুধু মুছে দিতে চায় না, তার বিরুদ্ধে বিভিন্ন রকম একেবারে অলীক, অবাস্তব দোষারোপ চাপিয়ে তাকে খলনায়কে পরিণত করতে চায়।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ ছিলেন। তার জন্ম যদি না হতো, আর তিনি যদি ১৯৭১ সালে আমাদের সামনে এসে উপস্থিত না হতেন, তাহলে এই দেশের স্বাধীনতার কী পরিণতি হতো, এটা আমাদের ঠিক জানা নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই দিন সেই ঘোষণার মধ্য দিয়ে গোটা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার জন্য অনুপ্রাণিত করেছিলেন।’

মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের নাম উল্লেখ না করে ফখরুল বলেন, ‘যারা দাবি করেন যে, তারা এই দেশের স্বাধীনতার একমাত্র দাবিদার, তারাই এই দেশের স্বাধীনতাযুদ্ধ করেছেন, তারা কিন্তু সেই দিন ওই মুহূর্তে যে ঘোষণাটির প্রয়োজন ছিল, সে ঘোষণা তারা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল শুধু নয়, তাদের অধিকাংশ লোক সেদিন পাক হানাদার বাহিনীর আক্রমণের ফলে হয় ভারত পালিয়ে গিয়েছিল, তা না হলে পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল।’


এম সি



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ