বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গিয়ে কাদের সিদ্দিকীসহ আহতদের জন্য জয়ের সমবেদনা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:০৬ AM

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গিয়ে কাদের সিদ্দিকীসহ আহতদের জন্য জয়ের সমবেদনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৪ ১১:৩৩:৩০ AM

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গিয়ে কাদের সিদ্দিকীসহ আহতদের জন্য জয়ের সমবেদনা

ছবি: সংগৃহীত


ঢাকা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়৷ 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ ধন্যবাদ জানান।

সজীব ওয়াজেদ বলেন, যারা শোক দিবসে বঙ্গবন্ধু জাদুঘরে গিয়ে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ।

শোক দিবস পালনের জন্য যারা আজ সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাহস নিয়ে বিশাল জনসমাগম করতে পেরেছেন, সেজন্য আমি ধন্যবাদ জানাতে চাই।

তিনি বলেন, আজ আমাদের জন্য একটি কলঙ্কময় দিন, জাতির পিতা এবং আমার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।

এ দিনে শ্রদ্ধা জানাতে আসা অসংখ্য মানুষকে আটকে রেখে মারধর করা হয়েছে। কাদের সিদ্দিকীসহ যারা হামলায় আহত হয়েছেন, তাদের সবার প্রতি আমার সমবেদনা।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী