ছাত্রলীগ নেত্রীর ম র দে হ উ*দ্ধার
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:০৬ AM

ছাত্রলীগ নেত্রীর ম র দে হ উ*দ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৮/২০২৪ ০৩:১৩:২২ AM

ছাত্রলীগ নেত্রীর ম র দে হ উ*দ্ধার

ছবি: সংগৃহীত


রাজধানীর লালবাগের রসুলবাগের একটি বাসা থেকে শায়লা শিকদার (২২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শায়লা ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেত্রী ছিলেন বলে জানা গেছে।  বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ।

তিনি লালবাগ থানার রসুলবাগ রোডের একটি বাড়ির ষষ্ঠ তলায় একটি সাবলেট রুমে থাকতেন। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া থানার ধানখালি গ্রামে। তার বাবার নাম আল আমিন শিকদার। শায়লা কলাপাড়া থানার ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল বলেন, শায়লা লালবাগের রসুলবাগ রোডের একটি বাড়ির ষষ্ঠ তলায় সাবলেটে থাকতেন। গত ২৭ আগস্ট রাত ১১টার দিকে বাসায় যান তিনি। এরপর ২৮ আগস্ট সকাল ১০টার দিকে তার বান্ধবী খুশবু আক্তার তার ওই বাসায় গিয়ে দেখেন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন শায়লা। পরে তার মাধ্যমে খবর পেয়ে বিকাল পৌনে ৪টার দিকে ওই বাসায় পুলিশ যায়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, তার ওই বান্ধবী জানিয়েছে, তিনি ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলাপাড়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করছি তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী