খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ইস্যুতে রাতে বৈঠকে বসছে মেডিকেল বোর্ড
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৭ PM

খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ইস্যুতে রাতে বৈঠকে বসছে মেডিকেল বোর্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৪ ১০:৫২:১৫ AM

খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ইস্যুতে রাতে বৈঠকে বসছে মেডিকেল বোর্ড

ছবি: সংগৃহীত


হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড আজ (রোববার) রাতে বৈঠকে বসছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে কেবিনে চিকিৎসাধীন আছেন। আজ রাতে মেডিকেল বোর্ড বৈঠকে বসার কথা রয়েছে।

জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো ফিটনেস আছে কি না তা পর্যালোচনা করা হবে মেডিকেল বোর্ডের সভায়। একইসঙ্গে তাকে হাসপাতাল থেকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেওয়া বিষয়টিও আলোচনা হতে পারে।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর রাতে বাসা থেকে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। গত ২১ আগস্ট দেড় মাসের মতো হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় আনা হয় খালেদা জিয়াকে। 

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন। গত ২৩ জুন তার সফল অস্ত্রোপচার হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী