সংলাপ হতে পারে যেকোনো সমস্যা সমাধানে : কৃষিমন্ত্রী
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৯ AM

সংলাপ হতে পারে যেকোনো সমস্যা সমাধানে : কৃষিমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ০৬:৫৮:১৮ AM

সংলাপ হতে পারে যেকোনো সমস্যা সমাধানে : কৃষিমন্ত্রী

সংলাপ হতে পারে যেকোনো সমস্যা সমাধানে : কৃষিমন্ত্রী


বিশ্বের যেকোনো সমস্যা সমাধানের জন্য সংলাপ হতে পারে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। 

রোববার (১১ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুযোগ নেই কেন? যেকোনো সমস্যা সমাধানের জন্য সংলাপ হতে পারে। কিন্তু এই মুহূর্তে তো ওই রকম কোনো (ইস্যু) সৃষ্টি হয় নাই যে, বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে। তারা আন্দোলন করছে। আন্দোলন করতে করতে যখন তারা হাঁফিয়ে যাবে, তখন তারাই বলবে একটা কিছু করা দরকার। আমরা সাধারণত তাই করি। 

তিনি বলেন, তারা তো ২০০৯ সাল থেকে আন্দোলন শুরু করেছে। ২০১৩ সালে করেছে, ২০১৪ সালের নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে, ২০১৫ সালে নয় মাস একটানা হরতাল অবরোধ করেছে, গাড়ি পুড়িয়েছে, মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। ২০১৫ সালের পর থেকে দেশে একটি স্থিতিশীল শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। গত পাঁচ বছরে তেমন কোনো সন্ত্রাস হয়নি।

জামায়াতের মাঠে নামার ইস্যুতে এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, এটি রাজনৈতিক ব্যাপার। সময়ই আমাদের বলে দেবে কি করতে হবে। 

তিনি বলেন, তাদের তো অনেক জনসমর্থন আছে। এই পরিস্থিতির আলোকে সরকার পদক্ষেপ নিয়েছে। আপনারা একটু অপেক্ষা করেন, আরও দেখবেন কি হয়।

মন্ত্রী বলেন, অনেক সময় রাজনীতিতে আমরা অনেক পদক্ষেপ নেই, এটি নিতে হয়। পঁচাত্তরের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর অনেক প্রতিকূলতার মাঝে স্বাধীনতাবিরোধী চক্র সুপরিকল্পিতভাবে, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য, দেশটিকে পাকিস্তানের ধারায় নেওয়ার জন্য অনেক কিছু করেছে। এদেশে জয় বাংলা স্লোগান দেওয়া যায়নি, বঙ্গবন্ধুর নাম মুখে আনা যায়নি। এমন পরিস্থিতি ছিল যে সামরিক স্বৈরাচাররা এরশাদের আমলে, জিয়ার আমলে এগুলো করেছে। তখন আমাদের পরিস্থিতির আলোকে অনেক পদক্ষেপ নিতে হয়েছে। সেটিই আমি বলতে চেয়েছি। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা