নেতাকর্মীদের দুই নির্দেশনা দিলো আওয়ামী লীগ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৮ PM

নেতাকর্মীদের দুই নির্দেশনা দিলো আওয়ামী লীগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৪ ০২:০৯:৪০ AM

নেতাকর্মীদের দুই নির্দেশনা দিলো আওয়ামী লীগ


দেশে চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের দুটি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। এ নির্দেশনায় বলা হয়েছে দলীয় নেতাকর্মীদের আইনের আশ্রয় প্রার্থনা করতে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম এখন বাংলাদেশে। তারা ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার তথ্য সংগ্রহ করবে এবং গোপনীয়তা রক্ষা করবে।

নির্দেশনায় বলা হয়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ও তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা; আপনি বা আপনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে ১. থানায় অভিযোগ দিন, ২. অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি করুন।

এতে আরও বলা হয়, যদি সাধারণ ডায়েরিও করতে না দেয়, আমরা জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দেবো।

এ ছাড়া তারা সব ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছেন।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী