বিএনপির সমাবেশ ‘নতুন বার্তা’ দেবেন তারেক রহমান
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৯ PM

বিএনপির সমাবেশ ‘নতুন বার্তা’ দেবেন তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৪ ০৩:২২:২৯ AM

বিএনপির সমাবেশ ‘নতুন বার্তা’ দেবেন তারেক রহমান

ছবি: সংগৃহীত


আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের উদ্দেশে দেশ পুনর্গঠনে ‘নতুন বার্তা’ দেবেন বলে জানিয়েছেন বিএনপির নেতারা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের যৌথ সঞ্চালনায় গণসমাবেশে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা। যোগ দেবেন ঢাকা মহানগরসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা।

গত রোববার (১৫ সেপ্টেম্বর) নয়া পল্টনে এ সমাবেশ হওয়ার কথা ছিল। তবে, বৈরী আবহাওয়ার কারণে তারিখ পিছিয়ে ১৭ সেপ্টেম্বর নির্ধারণ করেছে বিএনপি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী