ভারতে আজ থেকে অবৈধ শেখ হাসিনা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৫০ PM

কী পদক্ষেপ নেবে ভারত

ভারতে আজ থেকে অবৈধ শেখ হাসিনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৪ ০৮:৩৩:২১ AM

ভারতে আজ থেকে অবৈধ শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী মোদি




তীব্র গণআন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন সাবেক স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। সেখানে তিনি কূটনৈতিক পাসপোর্টের জোরে অবস্থান নিয়েছেন। তবে তার ওই পাসপোর্ট ইতোমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে। তবুও ভারতের সম্মতিতে তিনি সেখানেই থাকছেন। বাকি ওই কূটনৈতিক পাসপোর্টের বদৌলতে তিনি সর্বোচ্চ ৪৫ দিন বৈধভাবে ভারতে থাকতে পারবেন। এই মেয়াদ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। এখন প্রশ্ন, ভারত কী পদক্ষেপ নেবে?


বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম তৌহিদ হোসেন মঙ্গলবার বলেছেন, শেখ হাসিনা কোন আইনে ভারতে থাকছেন, এ বিষয়ে বাংলাদেশ কিছু জানেন না। তবে তারা শেখ হাসিনার অবস্থান নিয়ে জোর দিয়ে কিছু জানতেও চাননি। অবশ্য এ নিয়ে ভারতের রাজনৈতিক মহলেও প্রশ্নের শেষ নেই।গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, কূটনৈতিক পাসপোর্টের বদৌলতে ভারতে থাকার মেয়াদ শেষ হলেও শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয়ার সম্ভাবনা নেই। তাহলে কোন বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? এক্ষেত্রে কোনো কোনো মহলের পক্ষ থেকে বলা হচ্ছে, হয়তো তিব্বতী ধর্মগুরু দলাই লামার মতো ‘সাময়িকভাবে’ রাজনৈতিক আশ্রয় দেয়া হতে পারে হাসিনাকে।

জৈন্তাবার্তা / এনআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী