এলো নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ জনপ্রিয় পার্টি’
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৫০ PM

এলো নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ জনপ্রিয় পার্টি’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ০২:১০:২০ AM

এলো নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ জনপ্রিয় পার্টি’

ছবি সংগৃহীত


গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ জনপ্রিয় পার্টি’ (বিপিপি)।  

সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলন করে নতুন এ দল আত্মপ্রকাশ করে। সংবাদ সম্মেলনে দলের কমিটি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মো. বকুল হোসেন হৃদয়। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ৩৬ দফার ভিত্তিতে ৬৪ জেলায় কমিটি নিয়ে এ দল আত্মপ্রকাশ করেছে।

এ সময় তিনি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন। কমিটিতে ২০ জন সদস্য রয়েছেন। এর মধ্যে আহ্বায়ক হয়েছেন মো. সিরাজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মো. বকুল হোসেন হৃদয়।  

কমিটিতে ১৫ জন যুগ্ম আহ্বায়ক রয়েছেন। তারা হলেন– মো. বকুল হোসেন হৃদয়, শাহীন থান, স্যামুয়েল দাস, মো. ফরিদুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. ছাদিয়ার রহমান, মো. রেজাউল করিম, অ্যাডভোকেট তাজুল ইসলাম, আবু হাসান প্রধান, এ এম মুনতাসীর, মো. আলাউদ্দিন, মো. রহমত আলী, এম এ জলিল, মো. জামাল উদ্দিন রিপন ও মো. মনিরুল ইসলাম। সদস্য সচিব রয়েছেন একজন মো. রবিউল আলম। সদস্য হলেন- খন্দকার ডেভিড লেলিন, মো. আনোয়ার হাসান খোকন, মো. আল আমিন বিশ্বাস।

বকুল হোসেন বলেন, ‘শ্রমিক জনতা এক হও, বাংলার জনতা এক হও, গণতন্ত্রকামী জনতা এক হও’- এটিই আমাদের দলের মূল নীতি।

আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ জনপ্রিয় পার্টি সর্বদাই জনগণের মতামতকে সবার সামনে উপস্থাপন করে জনগণের মৌলিক অধিকার আদায়ের জন্য উপযুক্ত কর্মসূচি ঘোষণা করবে।  

চলমান পরিস্থিতিতে প্রতিনিধিমূলক রাজনৈতিক ব্যবস্থায় বাংলাদেশ জনপ্রিয় পার্টির গুরুত্ব অপরিসীম হবে উল্লেখ করে তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশ জনপ্রিয় পার্টি মাধ্যমেই জনগণ শাসন কাজে অংশগ্রহণ করে। বাংলাদেশ জনপ্রিয় পার্টি জনগণের ইচ্ছা ও অভিপ্রায় সরকারের কাছে তুলে ধরবে। জনপ্রতিনিধিরা দলের মাধ্যমেই কাজ করবে। বাংলাদেশ জনপ্রিয় পার্টি দল-জনমত গঠন, নীতি নির্ধারণ রাজনৈতিক চেতনার নেতৃত্বের বিকাশ ঘটাবে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী